• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু

Muntu Rahman / ১২০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু,

(নওগাঁ) প্রতিনিধিঃ-

 

নওগাঁর বদলগাছী উপজেলায় সাপের দংশনে তামিম হোসেন (৭) নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন উপজেলার সোহাসা গ্রামের সৌদি প্রবাসী রাসেলের একমাত্র ছেলে। সে সোহাসা সরকারি সূর্যমুখী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তামিম নানাবাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে গিয়ে বাড়ির পাশের পটল ক্ষেতে খেলছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD