• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি

Muntu Rahman / ১৮৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীদের সেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতার কর্মসূচি পালন

আজ ১লা মে ২০২৬ শুক্রবার বগুড়ার ধুনটে পাচঁথুপি মিয়াপাড়ার মাদরাসার উদ্যোগে পশ্চিম ভরণশাহী খাঁ পাড়া জামে মসজিদে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে মাদরাসার শিক্ষার্থীরা। স্বেচ্ছায় পরিচালিত এই মসজিদ পরিচ্ছন্নতা কার্যক্রম ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, ফজর নামাজের পরপরই শিক্ষার্থীরা দলবদ্ধভাবে মসজিদে উপস্থিত হয়ে ঝাড়ু দেওয়া, মেঝে পরিষ্কার, অজুখানার যত্ন নেওয়া সহ বিভিন্ন কাজে অংশ নেয়। কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই শুধুমাত্র ধর্মীয় দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ থেকে তারা এই উদ্যোগ গ্রহণ করেছে।
পশ্চিম ভরণশাহী খাঁ বাড়ী জামে মসজিদের মুসল্লিরা জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এতে মসজিদ পরিচ্ছন্ন থাকার পাশাপাশি তরুণদের মধ্যে ভালো কাজের আগ্রহও বাড়ছে।
মিয়াপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই তাদের লক্ষ্য। এই কর্মসূচি তারই বাস্তব উদাহরণ।
এলাকাবাসী মনে করেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও যদি এগিয়ে আসে, তাহলে পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD