• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী জনসাধারনের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ

Muntu Rahman / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আজিজুর রহমান (হবিগঞ্জ প্রতিনিধি)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের নির্দেশনা মোতাবেক বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে

পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময়ে নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল) তারিখ বিকাল ০৩টার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বিজিবি সরাইল রিজিয়নের অধিনস্থ ইউনিট সমূহের আভিযানিক কার্যক্রম সম্পর্কে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক *লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, হবিগঞ্জ ৫৫ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক এর নেতৃত্বে জাসপোস আধুনিক চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ এর মেডিক্যাল অফিসার ডাঃ ইয়ামিন আল বাশার, ডাঃ মোঃ মনিবুর রহমান এবং ফিল্ড অফিসার মোঃ হারুনুর রশিদ ও মোঃ আব্দুল আজিজ এর সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পরিচালনা ,চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু ও চিকিৎসা সেবা, চশমা বিতরণ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়া স্বল্প মূল্যে ছানি অপারেশনের জন্য লায়নস ক্লাব, জাসপোস আধুনিক চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ এর তত্ত্বাবধানে পরবর্তীতে দ্রুত চিকিৎসা সেবার টোকেন দেয়া হয় । আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া বিজিবি’র আভিযানিক কার্যক্রম মিডিয়া প্রচার-প্রচারণার মাধ্যমে দেশের জনসাধারণের মাঝে প্রচারের উদ্দেশ্যে বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল এর পক্ষ থেকে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক *লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান,* সরাইল রিজিয়নের অধিনস্থ ইউনিটসমূহের কিছু সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃমিঃ (ভারতের সাথে ৪,১৫৬ কিঃমিঃ এবং মায়ানমারের সাথে ২৭১ কিঃমিঃ) সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১২০৪ কিঃমিঃ এলাকা বিস্তৃত। এই বিস্তৃত সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের ০৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের মোট ২১১ টি বিওপির মাধ্যমে চোরাচালান প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর অধীনস্থ ইউনিট সমূহের নিরলস প্রচেষ্টায় গত ০১ জানুয়ারি ২০২৬ হতে ২৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬ জন আসামীসহ মোট ২৫৮,৭৪,৯৬,২২৭/- টাকা মূল্যের উল্লেখযোগ্য পরিমান মাদক ও অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমান দেশীয় ও বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তন্মধ্যে পিস্তল-০১টি, কার্তূজ-০২ রাউন্ড, বিস্ফোরক (গ্রেনেড))-১০টি গুলির ম্যাগাজিন-০২টি, ছুরি-০২টি, চাপাতি-০২টি, বল্লম-০১টি, চাইনিজ কুড়াল-০১টি ক্রিজ-০১টি ইতাদি।

এছাড়াও অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি নিয়মিত নজরদারী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেক কঠোর অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকালে পাথর-৯৫৯৩ ঘনফুট এবং বালু-১,৪৬,৪৮০ ঘনফুট জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আসন্ন কোরবানী ঈদের সময়ে অসাধু ব্যবসায়ীগণ অবৈধভাবে গবাদি পশুর চামড়া পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করতে পারে। এজন্য আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনা এবং কোরবানির পশুর চামড়া পাচাররোধে বিজিবি আগাম সতর্কতা অবলম্বন করেছে।

পরিশেষে, ৫৫বিজিবি’র অধিনায়ক *লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান,* সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান প্রতিরোধ, অস্ত্র-গোলাবারুদ পাচার রোধ, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন ইত্যাদি সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবি সর্বদাই প্রস্ততির কথা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD