• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী জনসাধারনের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে ওসির অপসারণ দাবিতে উত্তাল ঝিনাইদহ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-চেয়ারম্যানসহ ২০ শিক্ষকের পদত্যাগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক আওয়ামী নির্যাতনে আজো বাড়ি ছাড়া দশানী বড় চিতলার বিএনপি কর্মী রফিকুল

বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা-২০২৬ অনুষ্ঠিত

Muntu Rahman / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি:-

জাগ্রত যুব সংঘ (জেজেএস)” এর উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরাম এর আয়োজনে গতকাল সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ ময়দানে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে র‍্যালী, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, কৃষি অফিসার আবু বকর সিদ্দিকী,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নজরুল ইসলাম, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মেলায় আগত শিশুদের কার্বন নিঃসরণ কমাতে, পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে এবং অধিক সংখ্যক বৃক্ষ রোপন করতে শিশুদের উদ্বুদ্ধ করেন এবং কলকারখানার বর্জ যত্রতত্র না ফেলতে পরামর্শ প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্যোগ বিষয়ক সিগন্যাল ও করনীয় বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের ধারনা প্রদান করেন এবং এবিষয়ে সকলকে পূর্বপ্রস্তুতিসহ অন্যান্য ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেন ও অতিথিরা বিভিন্ন স্কুলের স্টোল পরিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD