• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

Montu Rahman / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক দুটি অভিযানে মদসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় উপজেলার টাইম বাজার, শীলকূপ এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পেশায় গাড়িচালক। বাঁশখালী থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাকে মদসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে উপজেলার পুরাতন বাজার, বাণীগ্রাম এলাকায় পৃথক আরেকটি অভিযানে সমীর দাস (৫৩) নামে এক ফল ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সাধনপুর এলাকার বাসিন্দা। রামদাস মুন্সির হাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহায়তায় তাকে বাংলা চোলাই মদসহ আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD