• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড

Muntu Rahman / ১৭৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাস লক্ষ্মীপুর গ্রামের উত্তর পাড়া এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, খাস লক্ষ্মীপুর উত্তর পাড়ার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম ওরফে হামিদ (৭৫) জানান, গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার বাড়ির সামনে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় তার ভাতিজা হুসাইন (১৮) এগিয়ে গিয়ে বিষয়টি মীমাংসা করে এবং সংশ্লিষ্টরা সেখান থেকে চলে যায়।

পরবর্তীতে ১৮ এপ্রিল গভীর রাত আনুমানিক ২টার দিকে প্রতিবেশীরা বাইরে বের হয়ে বাড়ির সামনে থাকা টিনের তৈরি গোয়ালঘরে আগুন জ্বলতে দেখতে পান। পরে তাদের ডাক-চিৎকারে বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা বাইরে এসে দেখেন, আগুন ইতোমধ্যে বসতঘরের দিকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের সহায়তায় পানি ও বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই ঘরের ভেতরে থাকা কাঠসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে হামিদ অভিযোগ করেন, পূর্বের মারামারির জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার গোয়ালঘরে আগুন দিয়েছে বলে তার সন্দেহ। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় মোঃ ওয়ালিদ (১৯) ও মোঃ সজীব (২০) নামে দুইজনকে সন্দেহ করা হচ্ছে বলে তিনি জানান।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা মোঃ হুসাইন, মোঃ নূর ইসলাম সরকার (৬০) ও মোঃ আয়নাল হক (৬০)সহ আরও অনেকে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD