• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম

Muntu Rahman / ১৫৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সংঘবদ্ধ হামলা: যুবককে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছে পরিবার। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও এলাকার বাসিন্দা মো. রাকিব (১৯) তার অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার সোহাগ মিয়া (১৯), ওমর ফারুক (১৮), শাওন (১৭), রাব্বি (১৯), মোমেন (২০), হৃদয় (২০)সহ আরও অজ্ঞাত ১০-১২ জনের সঙ্গে তাদের পূর্ব বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, গত বুধবার ১৫ এপ্রিল দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে রাকিবের বড় ভাই মো. রাসেল (২২) তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সোনা মিয়ার বালুর মাঠে একা অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে রাসেল গুরুতর জখম হন।

পরিবারের দাবি, হামলাকারীরা রাসেলের কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD