• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Muntu Rahman / ১৫৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে মহিপুর থানা সদরের বাজারে প্রধান সড়ক সোনালী ব্যাংক রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহিপুর সচেতন নাগরিক সমাজ, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ ও জিয়া তারুণ্য ক্লাব মহিপুরের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের মিজানুর রহমান রিপন, হেদায়েত উল্লাহ দেওয়ান, তোফাজ্জল হোসেন সিপাহী,শাহজাহান কাজী, শাহ-আলম মুন্সি, জাহিদুল ইসলাম রাজিব,আলম সন্নমত, জাহিদুল ইসলাম গাজী,ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের সাইফুল ইসলাম সাগর, জিয়া তারুণ্য ক্লাবের রাইসুল ইসলাম রুপু, মানবিক সমাজ সেবার রিপন সাব্বিরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাদক বিরোধী এ মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক এখন মহামারি আকার ধারণ করেছে। মাদক কারবারি ও সেবনকারীদের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

সচেতন নাগরিক সমাজের পক্ষে মিজানুর রহমান রিপন বলেন, মাদকের ভয়াবহতা আমাদের সমাজকে গ্রাস করছে। এখনই প্রতিরোধ না গড়ে তুললে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।তিনি আরো বলেন, পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি মহোদয় মাদকের বিরুদ্ধে ইতিপূর্বে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। মাননীয় এমপি মহোদয়, স্হানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কে মাদক ক্রয় – বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ও নিয়মিত অভিযান পরিচালনা করে কার্যকরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তোফাজ্জেল হোসেন সিপাহী বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের এ পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের  সাইফুল ইসলাম সাগর বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তারা যদি মাদকের অন্ধকারে হারিয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশও অন্ধকারে ডুবে যাবে। তাই সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যুবকদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে।

জিয়া তারুণ্য ক্লাবের রাইসুল ইসলাম রুপু বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন । তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে এবং মাদক মুক্ত যুবসমাজ গঠনে ভূমিকা রেখে দেশের তরুণ ও যুবসমাজ কে কর্মময় সম্পদে পরিনত করতে হবে।
বক্তারা আরও বলেন,মহিপুর উপকূলীয় অঞ্চল ও মৎস্য বন্দর এলাকা হওয়ায় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান ধরনের মানুষ আসে। এ কারণেই মাদক কারবারিরা পূর্বের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। তাদের দ্রুত দমন না করা হলে ভবিষ্যতে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে।

মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জোরদারের দাবি জানানো হয়।

পরিশেষে বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব—এতে দেশ ও সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD