• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর বদলগাছীতে মাটি কাটার তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হত্যার হুমকি থানায় অভিযোগ বদলগাছীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব: সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা যশোর পৌরসভা ৬নং ওয়ার্ড জাতীয়তাবাদী চেতনার কাউন্সিলর প্রার্থী ফকরুল বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা, বেলকুচিতে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠিত বটিয়াঘাটায় ৬ একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা রাবির সাবেক উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

Muntu Rahman / ১১ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর মডেল থানার পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাবিনা বেগম সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD