• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা কালিয়াকৈরে ১২হাজার টাকার চাকরি থেকে ১২কোটি টাকার সম্পদ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন সংবাদ প্রচারের পরেও থেমে নেই সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা চুনাপাথর কারখানা তিতাসগ্যাস কর্তৃপক্ষ জড়িত থাকার অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা পরিস্কার পরিচ্ছন্নতা উদ্ধোধন করে জেলা প্রশাসক রায়হান কবির কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

Muntu Rahman / ৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে অভিনব কায়দায় এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে
এঘটনা ঘটে।
ঘটনা সূত্রে সূত্রে জানা যায়, মারধরের শিকার মো.বাবুল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মো.হাদিস মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতেই শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও (৫–৬) জনকে আসামি করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত যুবদল নেতা বাবুল জানান, চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের নির্দেশে তার অনুসারীরা তাকে রেস্টুরেন্ট থেকে জোরপূর্বক ভাবে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে বেড়ধরক মারধর করা হয়। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিস কেন্দ্রিক বিএনপির একটি চক্র আওয়ামী লীগের লোকজনকে দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে টাকা আত্মসাত করে আসছে। সম্প্রতি তার দোকান থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি থানায় অভিযোগ করেন। পরবর্তীতে তার‌ই জের ধরে তার ওপর এ হামলা নৃশংস হামলা চালানো হয়েছে।

এ বিয়য়ে সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম বলেন,বাবুলকে তার রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ফিল্মি কায়দায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার ওপর নির্মম নির্যাতন চালিয়ে একটি হাত ও একটি পা ভেঙে দেওয়া হয়। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ বলেন,আমি আসলে এসব বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানি না। ঈদের পর থেকে আমি অসুস্থ। আজকে সারাদিনই আমি বাড়িতে। আমার সাথে বাবুলের পূর্বে কোনো বিরোধ ছিল না। আর চাঁদাবাজির সঙ্গে আমি কখনোই জড়িত ন‌ই। হয়তো কেউ না কেউ আমাকে ফাঁসানোর জন্য এটা তাদের দিয়ে বলিয়েছে।

তিনি আরও বলেন, আমি যেহেতু পূর্বে চেয়ারম্যান ছিলাম এবং সামনেও নির্বাচন করবো। হয়তো আমাকে প্রতিহত ও মান ক্ষুন্ন করার জন্যই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD