• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী মিটিং সম্পন্ন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩ বাংলাদেশি বিজিবির হাতে আটক দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়ার ময়দান,শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক সীতাকুণ্ডে ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল কটিয়াদীতে সাড়ে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল

দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক

Muntu Rahman / ৩৮ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি  শাকিবুল কবির দিপু (৫৫)  মৃত্যু হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকার ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন। 

২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড স্থানান্তর করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত দিপু দৌলতখালী গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে ।

স্থানীয়রা জানান, দৌলতখালী মাদ্রাসা মোড়ের মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড পরিচ্ছন্নতার জন্য স্থানান্তর করার সময় অসাবধানবসত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে শাকিবুল কবির দিপু বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শুক্রবার দুপুর ২ টার সময় নিহত দিপু’র জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী  তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক  রবিউল ইসলাম খাঁন, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন সহ উপজেলা ও ১৪ ইউনিয়নের নেতা কর্মী। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD