• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার

Montu Rahman / ১৮১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট, চোরাই ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার( ৯ মার্চ) রাতে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মধুয়ারচর গ্রামের নুরু মিয়ার ছেলে কামাল উদ্দিন (২৬), কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে জানু মিয়া (৩৫),রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে শাওন আহমদ (২৫),একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে বাদশা মিয়া (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়,রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাছিরুদ্দিন ব্র্যান্ডের বিড়ি, একটি ১০০ সিসি পুরাতন মাহিন্দ্র মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় এসআই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬, তারিখ ১০ মার্চ ২০২৬।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD