• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

বাঁশখালী তে ট্রাক ছাপায় প্রাণ গেল শিশুর

Muntu Rahman / ১০৪ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে বালু ভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফা আক্তার উপজেলার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার হাফেজ আমান উল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, নিহত ইশফা আক্তারের পিতা জালিয়াঘাটা মুন্সী হাট বাজারে ইফতার সামগ্রী ক্রয় করতে স্থানীয় একটি দোকানে গেলে পিছন পিছনে তার ৫ বছরের মেয়ে ইশফা আক্তার দৌড়ে আসে অপরদিক হতে বালুবাহী একটি দ্রুতগামী ট্রাক ডাম্পার শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশফা আক্তারকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে বালুভর্তি ট্রাক ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD