• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি হলে সিদ্দিকুর রহমান প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাল্লায় ‘ভোল পাল্টে’ জালাল মিয়ার ত্রাসের রাজত্ব: জলমহাল দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর

Muntu Rahman / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুস সামাদ ,শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদের শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিএনপি কর্মী রাব্বী কে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার কারনে গ্রাম টিতে মঙ্গলবার দুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুদলের সদস্য সচিব সাদাত হোসেনের সাথে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাদাত হোসেনের সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে হামলা করে এবং মঙ্গলবার সকালে সাদাত হোসেনের সমর্থকরা রাব্বি নামের একজনকে হাতুড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।সেই ঘটনায় দুপুরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৩জন আহত হয়েছে এবং ৪/৫ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এদিকে আহত ৩ জন কে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।সংঘর্ষ থামাতে গ্রামটি অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিএনপি নেতা জাহিদ চৌধুরী সহ ৫জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD