• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

ডিএমপির মাদক বিরোধী অভিযানে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার’ ০১ নারী মাদক কারবারি গ্রেফতার

Zakir Hossain Mithun / ৬০৮ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

ডিএমপির মাদক বিরোধী অভিযানে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার’ ০১ নারী মাদক কারবারি গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত আসামীর নাম- মোছাঃ তানজিলা।

ঘটনার বিবরণে প্রকাশ : গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাত ৮-টা ০৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ সংলগ্ন সততা ট্রেডার্স এর সামনে রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানের সময় তানজিলাকে গাঁজা’সহ গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ বিষয়ে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস.এম. হাসান সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের জানান, এক মাদক কারবারি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ সংলগ্ন সততা ট্রেডার্স এর সামনে রাস্তার উপর মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য আসে। এমন একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সেইখানে অভিযান চালায় পুলিশে একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তানজিলাকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মাদক বিরোধী অভিযানে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার' ০১ নারী মাদক কারবারি গ্রেফতার

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। গ্রেফতারকৃতকে মোহাম্মদপুর থানার রুজুকৃত মামলায় পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি আজ শুক্রবার (০৬ জানুয়ারি ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।RUHUL AMIN, DHAKA- 06/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD