• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি

তাগলীগ জামাত-এর আমীর ও রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এবিএম মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ।।

Montu Rahman / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান রিপন:কলাপাড়া(পটুয়াখালী)।

আসন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৪ আসনের বিএনপি’র প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সাথে পটুয়াখালী জেলা তাবলীগ জামাত-এর আমীর সহ সহযোগী সদস্যবৃন্দ ও রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

আজ মঙ্গলবার(২০ জানুয়ারি) সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন
-১১৪(পটুয়াখালী – ৪) এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সাথে কলাপাড়ায় তাঁর নিজ বাসভবনের কার্যালয়ে পটুয়াখালী জেলা তাবলীগ জামাত আমীর জনাব আয়নল হকসহ কলাপাড়া উপজেলা তাবলীগ জামাত-এর সহযোগী সদস্যবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন সহ বিএনপি’র নেতৃবৃন্দ ও তাবলীগ জামাত আমীর আয়নল হকসহ তাবলীগ জামাত নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে পটুয়াখালী জেলা তাবলীগ জামাত আমীর আয়নল হক সকলের জন্য শান্তি কামনায় এক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।

এছাড়াও আজ সকালে কলাপাড়া উপজেলার রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সংসদীয় নির্বাচনী আসন-১১৪ (পটুয়াখালী -৪) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে সমর্থন জানিয়েছেন ।

এসময় কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড শাহজাহান পারভেজ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD