আসন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৪ আসনের বিএনপি'র প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সাথে পটুয়াখালী জেলা তাবলীগ জামাত-এর আমীর সহ সহযোগী সদস্যবৃন্দ ও রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
আজ মঙ্গলবার(২০ জানুয়ারি) সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন
-১১৪(পটুয়াখালী - ৪) এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সাথে কলাপাড়ায় তাঁর নিজ বাসভবনের কার্যালয়ে পটুয়াখালী জেলা তাবলীগ জামাত আমীর জনাব আয়নল হকসহ কলাপাড়া উপজেলা তাবলীগ জামাত-এর সহযোগী সদস্যবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন সহ বিএনপি'র নেতৃবৃন্দ ও তাবলীগ জামাত আমীর আয়নল হকসহ তাবলীগ জামাত নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে পটুয়াখালী জেলা তাবলীগ জামাত আমীর আয়নল হক সকলের জন্য শান্তি কামনায় এক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।
এছাড়াও আজ সকালে কলাপাড়া উপজেলার রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সংসদীয় নির্বাচনী আসন-১১৪ (পটুয়াখালী -৪) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে সমর্থন জানিয়েছেন ।
এসময় কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড শাহজাহান পারভেজ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.