• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

গণভোটে জনসম্পৃক্ততা জোরদারে জামালগঞ্জের দুই ইউনিয়নে অবহিতকরণ সভা

Montu Rahman / ২৯১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ও বেহেলী ইউনিয়নে গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ‘গণভোট ২০২৬ ও আসন্ন সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুব ফোরামের আহ্বায়ক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। তিনি বলেন,
“আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে প্রত্যেক নাগরিককে সচেতনভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”
তিনি আরও বলেন,
“গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে, যা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, মো. আলী আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
বক্তারা গণভোট ও আসন্ন সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD