• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন 

Muntu Rahman / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

৯ জানুযারী শুক্রবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার  ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কের মাসব্যাপী ফিতা কেটে  ফুল উৎসবের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে মেলা উদ্ভোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।  
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ)মোঃ কামরুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাখাওয়াত জামিল,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃআবদুল্লাহ আল মামুন এবং প্রশাসনের  বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি মোঃএহছানুল হক আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজে ওঠা ডিসি পার্কে আয়োজিত  ফুল উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন চট্টগ্রামের সুপরিকল্পিত ও বৃহৎ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন বলেন,“এটি শুধু চট্টগ্রামের জন্য নয়,বরং সারাদেশের মানুষের জন্য আনন্দের বিষয়।”তিনি আরো বলেন,দেশের অন্যান্য জেলার মানুষও ডিসি পার্কে এসে নির্মল আনন্দ উপভোগ করতে পারবেন।”তিনি আরও উল্লেখ করেন,“চট্টগ্রাম জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
ঊল্লেখ্য, মাসব্যাপী এই ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ রয়েছে।এবছর দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম,মুভি শো,ভায়োলিন শো,পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়েছে।স্থাপন করা হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্ণার।
আজ থেকে শুরু হওয়া  মাসব্যাপী ফুল উৎসব–২০২৬  আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD