• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

কিশোরগঞ্জের ৬ আসনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা,স্বতন্ত্র প্রার্থী ১১ জন 

Muntu Rahman / ২৮০ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

গতকাল ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৮ জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জন রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়।

কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আসন বিন্যাসের বিস্তারিত তথ্য:

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপির তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজনসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও মুসলিম লীগের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি (২ জন), জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও এনপিপির প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণা নিয়ে উৎসবমুখর বাড়তি তৎপরতা দেখা গেছে। তবে

দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের অশ্রুসিক্ত হতেও দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD