• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলানের নেতৃত্বে রঙ্গারচর ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ।

Montu Rahman / ১৫৮ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মোটর সাইকেল শো-ডাউন করে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্নগ্রাম হাটবাজারে লিফলেট বিতরণ শেষে স্থানীয় বনগাঁও ও আশাউরা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী দুপুরে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বনগাঁও বাজাওে পথসভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন লালা,এ্যাডভোকেট শেরেনুর আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, পৗর বিএনপির যুগ্ম আহবায়ক মোরশেদ আলম, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া, যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিপন উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন প্রমুখ।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমি সুনামগঞ্জ-৪ আসনের মানুষজনের সাথে সুখ দুঃখে পাশে ছিলাম আছি এবং আজীবন থাকব। সাধারন নেতাকর্মী ও ও সর্বস্তরের জনসাধারনের যে আমার ভালবাসা,আস্থা আমার উপর রয়েছে সেটাই হলো আমার রাজনীতির অনুপ্রেরণা। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে পথে প্রান্তরে ঘুরে ঘুরে ৩১ দফার লক্ষ্যে ও উদ্দেশ্যে সাধারন জনগনকে বুঝানোর চেষ্টা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD