• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য আমার যে দায়িত্ব থেকে একধাপ পিছু হব না–নূরুল ইসলাম বুলবুল

Montu Rahman / ১৪০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর গত (২২ নভেম্বর) নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র ও যুব উৎসব সফলভাবে সমাপ্ত হওয়ার পর নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কলেজ মাঠে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃত্ব ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। নূরুল ইসলাম বুলবুল বলেন,আমার নিজ দায়িত্ব থেকে একধাপ পিছু হব না। আগামীতে চাঁপাইনবাবগঞ্জের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে প্রস্তুত আছি। আমি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের সকল সমস্যা সমাধান সহ জেলার উন্নয়নে বদ্ধপরিকর। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে আরোও বলেন,“আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য একটি পরিস্কার-পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ নগরী গড়ার লক্ষেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD