• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

শিক্ষিত যুবকদের চাকুরী খোঁজার জন্য এক বছর বেকার ভাতা দিবে বিএনপি – এবিএম মোশাররফ ।

Montu Rahman / ১১৭ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী) ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ কলাপাড়া ও রাঙ্গাবালী আসনের নির্বাচনী জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহিপুর থানার শাখার ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি।
শনিবার(২২ নভেম্বর) বিকেল ৩. ০০ টায় মহিপুর থানাধীন ডালবুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী – ৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান তালুকদার চুন্নু,কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক,সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সি,মহিপুর থানা বিএনপির সভাপতি আঃজলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ শাহজাহান পারভেজ,কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসল্লী,সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদার,পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা আসফাকুর রহমান বিপ্লব গাজী, লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, মহিপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার,ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন আবুল, ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি দেলোয়ার মৃধা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, মহিপুর থানা শ্রমিক দল সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, সাধারণ সম্পাদক মাসুম ফরাজী, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, ধুলাসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ:মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক সাহাজাদা হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির মুসুল্লী এবং মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সকল শ্রেনী পেশার সাধারণ জনগণ জনসভায় যোগ দেন।

এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন কাজী মোঃ নাসির  উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোফাচ্ছেল হক হিরো।

সভায় প্রধান অতিথি ও পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন,যারা জনগণের ওপর জুলুম-নির্যাতন করেছে তারা আজ দেশে নেই পালিয়ে বেড়াচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৫ বছরে ডালবুগঞ্জ ইউনিয়নে কোনো উন্নয়ন হয়নি। যারা এ সময়ে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও এমপি ছিলেন, তারা জনগণের প্রতি দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছেন।
তারা শুধু মানুষকে আশার কথা শুনিয়েছে কিন্তু উন্নয়নের বাস্তব কোনো চিত্র নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)–কে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,যাদের বিগত নির্বাচনে কোনো এমপি প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেনি, তারা আবার উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে এটি জনগণ বিশ্বাস করে না।তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে এ আসনে যিনি নির্বাচন করবেন সে একসময় বিএনপি তে ছিলেন এবং বিএনপি’র ব্যানারে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তখন তার সুযোগ থাকা সত্ত্বেও এই উপজেলায় কোনো উন্নয়ন করেননি। আগামী নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় গেলে মোস্তাফিজুর রহমান সাহেব আবার ইসলামী আন্দোলনের দল বদল করে অন্য দলে যোগ দিবেন। কারণ তিনি লোভী মানুষ।

আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত যুবকদের চাকুরী খোজার জন্য ১ বছর বেকার ভাতা দিবো ইনশাআল্লাহ।

উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD