• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

এই নির্বাচন দেশ ও জাতির দায়িত্ব নেওয়ার নির্বাচন – আনিসুল হক

Montu Rahman / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেছেন, এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, এটি দেশ ও জাতির দায়িত্ব নেওয়ার নির্বাচন। অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে ও গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলহাজ্ব আনিসুল হক।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে আমি ও আমার দল বিএনপি জনগণের পাশে থেকেছি। কোনো অন্যায়ের সাথে আপস করিনি। জনগণই আমার শক্তি। এবার জনগণ ভোটের মাধ্যমে এই ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন করবে- ইনশাল্লাহ।

আনিসুল হক বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার।
উঠান বৈঠকে তৃণমূলের ভোটাররা “আমরা সবাই ঐক্য জোট, ধানের শীষে দেবো ভোট”এই স্লোগানে মুখর হয়ে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেন।
বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD