কুষ্টিয়া দৌলতপুরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসীর রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ মন্টি সরকারের পরিচালনায় সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসীর রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আহাম্মেদ, রাজিব কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি বুলবুল রহনান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আবায়ক খালিদ হাচান রবিন, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু , যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, নূর আমিন, ডাবলু ইসলাম, বুলবুল হোসেন, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাধারন সম্পাদক রিপন আলী, সমবায় দলের সদস্য সচিব তারাচাদ আলী, পিয়ারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হুমায়ন কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজি, রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল বিশ্বাস, যুব বিষয়ক সম্পাদক টুটুল হোসেন, যুব নেতা মিঠন আলী, রাজন আলী, মারুফ হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ।
বিক্ষোভ মিছিলে নেতা কর্মীরা তাদের বক্তব্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসীর রায় দ্রুত কার্যকর করার দাবি জানান এবং দৌলতপুরের মাটিতে শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণায়।
Devoloped By WOOHOSTBD