• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

মহিপুরের ধুলাসার ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী ক্যাম্প ও মাসুম সিকদারের দোকানে দূর্বৃত্তদের অগ্নি সংযোগ

Montu Rahman / ১৩৪ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী)।

পটুয়াখালীর মহিপুর থানার অন্তর্গত ধুলাসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরচাপলী গ্রামের ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী ক্যাম্প ও তৎসংলগ্ন মাসুম সিকদারের দোকানে দূর্বৃত্তরা অগ্নি সংযোগ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) শেষ রাতে ৪.০০ টার দিকে ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী ক্যাম্প ও তৎসংলগ্ন মাসুম সিকদারের একটি সাটার ছাড়া খালি দোকানে দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।মাসুম সিকদারের খালি দোকানের টিনের চালার অধিকাংশ পুড়ে ভস্মীভূত হয় এবং পাশেই ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী ক্যাম্পের টিনের চালার কাঠ সামান্য পুড়ে যায়।ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুম সিকদার বলেন, মানবতাবিরোধী আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার মামলার রায়ের নির্ধারণী তারিখ থাকায় আওয়ামীলীগের সন্ত্রাসীরা এ অগ্নি সংযোগ ঘটিয়ে থাকতে পারে। এবং এর যথেষ্ট কারণ আছে যে, গত ১৩ তারিখ গভীর রাতে আওয়ালীগ ঘোষিত লকডাউনের কর্মসূচি পালনের উদ্দেশ্যে অগ্নি সংযোগের দোকানের প্রায় চল্লিশ ফুট দূরত্বে গ্রামের রাস্তার উপর দূর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়েছে। এ বিষয়ে তখন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং লোকজন আতংকিত ছিল। দোকানে আগুন লাগার কিছু সময় পর স্হানীয় আশেপাশের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে  এতে পাশের দোকান গুলোর বড় ধরনের ক্ষয় ক্ষতি হতে রক্ষা পায় । স্হানীয় বিএনপি’র নেতা কর্মীদের ধারণা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায়ের কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এই নাশকতা চালিয়েছে। এ বিষয়ে মহিপুর থানা বিএনপি’র সভাপতি আ:জলিল হাওলাদার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণীর পূর্বে সাবেক মন্ত্রী ও ধুলাসার এলাকার সন্তান মুহিবুর রহমান তার নিজের ফেসবুক পেইজে এ মামলার রায় প্রতিহত করার জন্য আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন। মুহিবুরের ফেসবুক পোস্টের এ কারণে তিনি আরো বলেন, মুহিবুর রহমানের ব্যক্তিগত সচিব, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের তরিকুল সহ অন্যান্য কর্মীরা এই নাশকতা চালিয়েছে বলে আমরা মনে করি।এসময় আরো উপস্থিত ছিলেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, যুবদলের মোর্তুজা, বিএনপি নেতা ইউনুস গাজী সহ অন্যান্য নেতা কর্মী।
এদিকে সকালে মহিপুর থানা পুলিশ সংবাদ পেয়ে এস আই উত্তম কুমার ঘটনাস্থলে গিয়েছেন। দুপুরের সময় মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ও অনিমেষ হালদার (ওসি তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে  অনিমেষ হালদার(ওসি তদন্ত) বলেন, চরচাপলী  বেরিবাধেঁর নীচের গ্রামের রাস্তার পাশে কয়েকটা দোকান রয়েছে। খোলা একটি দোকান ঘরে কে বা কাহারা শেষ রাতে আগুন লাগিয়েছ এবং পাশের ঘরে বিএনপি’র পোস্টার লাগানো আছে ও কিছু ককসেট রাখা আছে সেখানে টিনের চালার কিছু অংশের কাঠে আগুনের তাপ লাগে। তবে খোলা ঘরটির উপরের চালার টিনের অধিকাংশ পুড়ে যায়। আমরা তদন্ত করে এ বিষয়ে নজর রাখছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD