১৭.১১.২৫ খ্রী: সোমবার
হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলায় মাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে ১৯ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়াকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-৯।
জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা ফজল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ফজল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।
উল্লেখ যে, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ পারিবারিক ঘটনায় মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ফজল মিয়া তার মা আঙ্গুরা বেগমকে নিজ ঘরে গলা কেটে হত্যা করে।
নৃশংসতার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, হত্যার পর সে মায়ের দেহ ঘরের ভেতরে এবং মাথা বাইরে রেখে পালিয়ে যায়।
আইনি প্রক্রিয়া ও রায়:
হত্যার ঘটনার পর নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশের তদন্ত ও আদালতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে ফজল মিয়াকে দোষী সাব্যস্ত করে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন। কিন্তু রায় ঘোষণার আগেই সে পলাতক হয় এবং দীর্ঘ ১৯ বছর আত্মগোপনে ছিল।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে নজরদারির পর আমরা তথ্য
প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করি। এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর ফজল মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্হানীয় সুত্রে জানা যায়,
নির্মমভাবে মা হত্যা করে পালিয়ে যাওয়া একজন পলাতক আসামির গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
Devoloped By WOOHOSTBD