কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি :
দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান সোনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রিপন হোসেন।
অনুষ্ঠানের আয়োজন করেন ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ লেলিন। এছাড়া আলাউদ্দিন, নাজমুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
Devoloped By WOOHOSTBD