• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম

Montu Rahman / ১৪৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

আশিকুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন; জামায়াতে ইসলামী,দেশ,মানবতা ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ,মানবতা ও জাতির কল্যাণে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তারই,ধারাবাহিকতায়,
নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমাণে কাংখিত ভূমিকা রাখতে হবে।

আজ (১২ নভেম্বর বুধবার ২০২৫) বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র কমিটির প্রতিনিধিদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালাি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবুর সভাপতিত্বে, অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালাি ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার। সমাবেশে,অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আব্দুল হাশেম সরকার,বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক ও ইসমাইল হোসেন রবিন প্রমূখ।

প্রধান অতিথি এমপি পদপ্রার্থী আলী আলম নিজেকে ছাত্রদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে অমৃত্য বেলকুচি ও চৌহালীবাসীর সেবায় নিজের বাকী জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে,আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তিনি উপস্থিত সকল ছাত্র প্রতিনিধিদের সমর্থন,দু’আ ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

বিশেষ অতিথি জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত সকল ছাত্র প্রতিনিধিদেরকে ভোটারের কাছে বার বার যাওয়ার ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD