• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

বাংলাদেশে কোন দুর্নীতি করতে দেয়া হবে না, দৌলতপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে, মুফতী নুর নবী শেখ।

Montu Rahman / ১৩৫ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় দৌলতপুর ইউনিয়নের পেস্তক খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং পীর সাহেব চরমোনাই মনোনীত সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আপনার সবাইকে পরীক্ষা করেছেন একটিবারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না, আমাকে যুক্ত করলে বেলকুচিতে আনা হবে বিভিন্ন মিলকারখানা করা হবে বেলকুচি চৌহালী উন্নয়নের লক্ষ্যে হাত পাখা মার্কায় সবাই একটি করে ভোট দিবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাহীদুল ইসলাম আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, সহ-সভাপতি এম. এম. আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, হাজী মুহাম্মাদ ফজলুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মাদ আব্দুর রহিম, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখা সভাপতি মুহাম্মাদ আব্দুল বারেক।

সঞ্চালনয় করেন— হাফেজ মোঃ খোকন হোসেন, সেক্টরটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখা।

বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত কর্মীদের মাঝে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD