• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সভায় ১০ হাজারের অধিক নেতা কর্মী চাইলেন প্রার্থীতার পরিবর্তন 

Montu Rahman / ১২৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

দৌলতপুর( কুষ্টিয়া)  প্রতিনিধি 

কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সভায় ১০ হাজারের অধিক নেতা কর্মীর উপস্থিতিতে বক্তারা চাইলেন  প্রার্থী তার পরিবর্তন।

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা বিএনপির আয়োজনে,  উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে শুক্রবার ( ৭ নভেম্বর) বিকালে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ,  দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল  আহাম্মেদ, সফিকুল ইসলাম, রাজিব কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি বুলবুল রহনান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আবায়ক  দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক খালিদ হাসান রবিন খালিদ হাচান রবিন,  আরিফুল ইসলাম নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আকতার কাজলি, জিল্লুর রহমান, নূর আমিন, ডাবলু ইসলাম, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান, সাধারন সম্পাদক রিপন আলী,  সমবায় দলের সদস্য সচিব তারাচাদ আলী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী  ।

বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়, নেতাকর্মীরা তাদের বক্তব্যে উল্লেখ করেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ইতিহাস। এ সময় নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির  দলীয় হাই কমান্ডের কাছে দাবী রাখেন কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে যে প্রাথমিক প্রার্থিতা ঘোষণা  দেওয়া হয়েছে তা আবার অধিকতরভাবে যাচাই বাছাই ও তদন্ত করে দেওয়া হোক। তারা আরো বলেন, আমরা দলীয় নির্দেশনাকে অমান্য করি নাই কিন্তু গন মানুষের দাবী প্রার্থীতা পরিবর্তন করা হোক। তাই আজ বিপ্লব  ও সংহতি দিবসের পাশাপাশি  হাজার হাজার সাধারণ নেতাকর্মী দৌলতপুর থেকে প্রাথমিক প্রার্থিতার পরিবর্তন চাচ্ছে । আমরা চাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ দৌলতপুর উপজেলার সন্তান ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল কে দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হোক।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ১০  হাজারের অধিক নেতা কর্মী নিয়ে বিপ্লব ও সংহতি দিবসের   র‍্যালি অনুষ্ঠিত হয়। দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে  শুরু হয়ে র‍্যালি টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর   সেন্টার মোড়ে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD