• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত-মাহবুবুর রহমান

Montu Rahman / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন না পেয়ে ও দলের ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের মনোনয়সন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে হাজারো জনগণের ভালবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি ফাইন্যাল মনোনয়নের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আবারো আমার অতীত আন্দোলনে সংগ্রামের কর্মকান্ড বিবেচনা করবেন জনগনের দোয়া ও ভালবাসা থাকলে আমি শেষ পর্যন্ত চেষ্ঠা করে যাবো। তার মানে এই না যে, আমি ধানের শীষের বিপক্ষে চলে যাবো। আমি ধানের শীষের লোক, আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাইনি, ভবিষ্যতে ও যাবো না।
এর আগে ঢাকা থেকে ছুটে এসে জনগণের কাছে পৌছান তিনি। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালবাসার মূল্য আমি কোনদিন আমার রক্ত দিয়েও শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত তারপরেও আপনারা যে ভালবাসায় আমাকে সিক্ত করেছেন আমি সারজীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালবাসা ধরে রাখব। আমি সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকব।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু,সদস্য নূরে আলম ফরাজী, যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD