পটুয়াখালীর মহিপুর থানা বিএনপি’র উপদেষ্টা কমিটির সদস্য, প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য হাজী আবদুর রহমান হাওলাদারের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর (সোমবার) বাদ যোহর মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে নূরে মোজাচ্ছাম হাফিজীয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি’র সভাপতি আ:জলিল হাওলাদার, মহিপুর থানা ওলামা দলের সভাপতি আজিজুর রহমান পাটোয়ারী, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’ র সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আকন ফিরোজ, মাওলানা আ: আজিজ, হাফেজ বারেক, মাওলানা শাহ আলম, মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মজিবুর রহমান। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। মোনাজাত শেষে উপস্থিত প্রায় ৮০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুমের তিন পুত্র—আফজাল হাওলাদার, শহিদুল ইসলাম হাওলাদার, নাসির হাওলাদার। এছাড়াও মরহুমের ছোট ভাই ফজলুল হক হাওলাদার সহ অনেক আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়ি নিজশিবাড়িয়ায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজী আবদুর রহমান হাওলাদার।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, মহিপুর থানা বিএনপির সভাপতি আ:জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Devoloped By WOOHOSTBD