• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

বেলকুচিতে পৌরসভায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Montu Rahman / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জাহিদুল হক আজিম,সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকালে গাড়মাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব আমিরুল ইসলাম খান আলীম।

সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক জনাব হাজী মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব হাজী জামাল উদ্দিন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ নুরুল ইসলাম গোলাম, সাবেক আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি;
জনাব মোঃ গোলাম আজম, সাবেক সহ-সভাপতি বেলকুচি উপজেলা বিএনপি;
অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি;
জনাব মোঃ বনি আমিন, সাবেক সদস্য সচিব বেলকুচি উপজেলা বিএনপি;
জনাব মোঃ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি;
জনাব মোঃ রেজাউল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি;
জনাব হাজী মোঃ আলতাফ হোসেন প্রাং, সাবেক আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি;
জনাব মোঃ মনোয়ার হোসেন শামীম, জনাব মোঃ জাহিদুল হক মুক্তা, জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, জনাব মোঃ আশরাফুল আলম, জনাব মোঃ ইকবাল হোসেন আকাশ, জনাব মোঃ মোকলেছুর রহমান, জনাব মোঃ বিপ্লব সরকার ও জনাব মোঃ মনিরুল ইসলাম সোহেল, আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বক্তারা আরও বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, মূল্যস্ফীতি ও দুর্নীতিতে দেশ আজ চরম সংকটে। দেশের জনগণ পরিবর্তন চায়, তাই আসন্ন নির্বাচনে জনগণের ভোটে গণতন্ত্রের বিজয় হবে।”

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ জনগণকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD