• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহিপুরে এস.আর.ও.এস.বি.এস. লিঃ এর উদ্যোগে সবুজায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Muntu Rahman / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শুরু হয়েছে সবুজায়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি। বৃস্পতিবার সকালে ১০টার সময় নিজামপুর (৪ নম্বর ইউনিট) গ্রামে মহিপুর এস.আর.ও.এস.বি.এস. লিমিটেডের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশে ফলজ ও বনজ (রেন্ট্রি, মেহগনি ,চাম্বল সহ বিভিন্ন প্রজাতির)গাছের চারা রোপণ করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির সভপতি বলেন, মহিপুর এস আর ও এস বি এস লিঃ এর আওতাধীন কর্ম এলাকার বিভিন্ন ইউনিটে পতিত জমিতে পর্যায়ক্রমে দশ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
প্রতিষ্ঠানটির সভপতি সাইফুল ইসলাম সোহাগ ও উপস্থিত অতিথিরা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ। এসময় আরও উপস্থিত ছিলেন এ প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু ভদ্র, ৪ নম্বর ইউনিট সদস্য সিরাজুল ইসলাম, ৫ নম্বর  ইউনিট সদস্য আয়ুব আকন ফিরোজ, সমাজসেবক নুরুল ইসলাম ব্যাপারি, নুরুল আমীন ব্যাপারি, সোহেল ভদ্রসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD