বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌছে দেয়া, অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণ, ধানের শীষে ভোট চাওয়া ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কর্মকৌশল নির্ধারণ ও বাস্তবায়ন পরিকল্পনা করা হয়।
সভায় বিএনপির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা বলেন, ‘বিএনপির হাল ধরে রাখা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার ওপর তারা আস্থা রাখতে চান। আগামী নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চান দৌলতপুর বিএনপির নেতাকর্মীরা। আগামী নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী করা হবে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করীম বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, ‘সভায় উপজেলা বিএনপির কাণ্ডারি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষে ভোট চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।’
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ‘তৃণমুল নেতাদের মতামতের ভিত্তিতে কর্মীসভার মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ’
Devoloped By WOOHOSTBD