এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড( চট্টগ্রাম) প্রতিনিধি।।গতকাল বিকালে চটগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলস গেইট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট- শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে শ্রমিকদের ৮দফা দাবীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আবুল বশর ভূইয়া’র সভাপতিত্বে হাফিজ জুট মিলস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান।বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা,সাংগঠনিক সম্পাদক স.ম জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা দীন মোহাম্মদ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা.কমল কদর,সদস্য সচিব কাজী মহিউদ্দিন,জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল,পৌর বিএনপি নেতা জাকির হোসেন,বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সালামত উল্লাহ সালাম, সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া, বায়রৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর ভুঁইয়া ও যুবদল নেতা ফজলুর করিম চৌধুরী প্রমুখ।
ঊল্লেখ্য,শ্রমিকদের আট দফা দাবির মধ্যে রয়েছে,বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা ও ২০২০ সালে চাকরি অবসানে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়নি তাদের পুনঃবহালসহ পূর্ণাঙ্গ হিসাব প্রদান করা, রাষ্ট্রায়ত্ত বন্ধ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ সরকার ঘোষিত করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ করা,২০২০ সালের ১ও২ জুলাইয়ের বকেয়া বাৎসরিক
ইনক্রিমেন্ট,বোনাসসহ সব ভাতা পরিশোধ করা,বন্ধ পাটকলের যেসব স্থায়ী ও বদলি শ্রমিকদের নগদ পাওনা ও সঞ্চয়পত্র দেয়া হয়নি,তাঁদের পাওনা পরিশোধ করা, শ্রমিক- কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বীমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা, ২০১৫ সালের প্রদেয় মজুরি কমিশনে পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের আট ঘণ্টার অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ করা এবং যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায়
পেয়েছেন ও যাঁরা মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাঁদের সব পাওনা পরিশোধ করা ও কর্মকর্তা কর্মচারীদের ন্যায় শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান করা ও পাট শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণার মাধ্যমে শিল্পে প্রদেয় ও সুবিধা পাট শিল্পে প্রদান করা।
Devoloped By WOOHOSTBD