• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলাপাড়ার মনষাতলীতে গুডনেইবারস্ এর আধুনিক মডেল সাইক্লোন সেল্টার ও ক্যাটেল সেল্টার উদ্ভোধন।।

Muntu Rahman / ২৪৭ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী)।

গুড নেইবারস্ বাংলাদেশ ও গুড নেইবারস্ জাপানের সহযোগিতায় এবং জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MOFA) আর্থিক অনুদানে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলীতে নির্মাণাধীন আধুনিক মডেল বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২১ সেপ্টেম্বর) কুয়াকাটার একটি হোটেলের কন্ফারেন্স হলে প্রধান অতিথি কর্তৃক এ আশ্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক ভার্চুয়ালী শুভ উদ্ভোধন করা হয়।পরে আশ্রয়কেন্দ্রের নির্মিত স্হান ডালবুগন্জে গিয়ে অতিথিগণ আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করে বেলুন উড়িয়ে সকলের জন্য উন্মুক্ত করে দেন।

প্রকল্পটির আওতায় তিন বছরে চারটি সাইক্লোন সেল্টার রেনুভেশন ও দুইটি নতুন করে আধুনিক সুবিধা সম্বলিত বহুমুখী মডেল সাইক্লোন সেল্টার(সাইক্লোন সেল্টার ও ক্যাটেল সেল্টার) নির্মিত হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগকালীন সময়ে প্রায় সাতশত জন মানুষ ও দুইশত গবাদিপশু নিরাপদ আশ্রয় নিতে পারবে। পাশাপাশি স্কুল-কাম-সাইক্লোন শেল্টার নির্মিত হওয়ায় যা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের পাশাপাশি দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।এই প্রকল্পের ধারাবাহিকতায় গত বছর মহিপুর ইউনিয়নের কমরপুর গ্রামে আধুনিক মডেল সাইক্লোন সেল্টার ও ক্যাটেল সেল্টার নির্মিত হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপান এ্যাম্বাসির ফাস্ট সেক্রেটারি মি. কারাসাওয়া শিনজু।

গুডনেইবারস্ বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর বার্টিন গোমেজের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, গুড নেইবারস্ জাপানের প্রধান টেকনিক্যাল পারসন ম্যারী মিকসুমু এবং উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।

এছাড়াও মহিপুর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দীন আহম্মেদ টিপু, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, গুড নেইবারস্ কলাপাড়া উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস,গুডনেইবারস্ কলাপাড়া সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার পন্কজ বিশ্বাস,গুডনেইবারস্ এর মহিপুর ও ডালবুগন্জ এলাকার বিভিন্ন কমিউনিটির সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কারাসাওয়া শিনজু বলেন,বাংলাদেশের দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় এ ধরণের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, উপকূলীয় এই এলাকায় সুবিধা বন্চিত জনগনের জন্য জাপান সরকারের MOFA ও গুডনেইবারস্ বাংলাদেশ-জাপান কে আন্তরিক ধন্যবাদ জানান। আশ্রয়কেন্দ্র সংশ্লিষ্ট রাস্তা নির্মানের প্রয়োজনীয়তায় স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে প্রস্তাবনা জমা দেওয়ার জন্য আহবান জানান।

গুডনেইবারস্ বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর বলেন, কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রবন এলাকা হওয়ায় এ উপকূলে গুডনেইবারস্ কাজ করতে পেরে আমরা আনন্দিত ও স্হানীয় প্রশাসনের কাছে প্রশাসনিক সহযোগীতা পেয়ে আমরা কৃতজ্ঞ।

বক্তারা জানান, এসব আশ্রয়কেন্দ্রে সৌরবিদ্যুৎ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন, বিশেষচাহিদা সম্পন্ন ব্যাক্তিদের জন্য আধুনিক সুবিধাসম্বলিত আলাদা শৌচাগার, পশুর জন্য আলাদা নিরাপদ কক্ষ এবং শিশু-বান্ধব স্পেস রাখা হয়েছে। যা উপকূলীয় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার একটি অনন্ন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

গুড নেইবারস্ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি লিডার ও জনগণের অংশগ্রহণে একটি টেকসই দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
গুডনেইবারস্ কলাপাড়া উপজেলার প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাস একটি ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শনর মাধ্যমে গুডনেইবারস্ বাংলাদেশের এবং কলাপাড়া উপজেলায় তাদের বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত উপস্হাপন করেন।

পরিশেষে আশ্রায়ন প্রকল্পটির চুক্তিপত্রের দলিল  উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট  গুডনেইবারস্ বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD