• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার

বাঁশখালী পৌরসভা ৪ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক অনুষ্ঠিত

Montu Rahman / ১৯৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড পূর্ব জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী কর্মী সম্মেলন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের এবং সঞ্চালনা করেন আবু তৈয়ব সভাপতি যুব বিভাগ বাঁশখালী পৌরসভা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, “আজ দেশজুড়ে দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণ ও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড বিস্তার লাভ করেছে। রাষ্ট্র কাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে। এসব থেকে মুক্তি পেতে হলে ন্যায়নিষ্ঠ, আমানতদার ও যোগ্য নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে এবং দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা পাবে।”
তিনি আরও যোগ করেন, “আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা ইসমাইল, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা
রাসেল মিয়া তালুকদার, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, পৌরসভা ৪ নং ওয়ার্ড,
মাওলানা মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি বাঁশখালী পৌরসভা
মাওলানা শহীদুল্লাহ, সংগঠনিক সম্পাদক, জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা
মাওলানা হুবাইবুর রহমান, সেক্রেটারি, জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভা
হা
মাওলানা নবী হোসেন, বাইতুল মাল সম্পাদক, জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভা
হাফেজ সিদ্দিক আহমদ, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী পৌরসভা,

ইউনুস হক্কানী, সমাজসেবক
শেখ ফরিদ উদ্দিন চৌধুরী রাজু, সাংগঠনিক সম্পাদক, জামায়াতে ইসলামী বাঁশখালী,মাস্টার জমির উদ্দিন সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড বাঁশখালী পৌরসভা, সহ আরো অনেকে, এসময়
বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার মধ্য দিয়েই মানুষের মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হবে।”

বক্তারা কর্মী-সমর্থকদের উদ্দেশে আরও বলেন, “আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ ও দায়িত্বের মঞ্চ। তাই ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে, ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্রে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণ যদি ন্যায়নিষ্ঠ নেতৃত্বকে সমর্থন দেয়, তবে দেশ দুর্নীতি, দুঃশাসন ও অবিচার থেকে মুক্তি পাবে।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতির শান্তি, উন্নতি ও ইসলামি সমাজ প্রতিষ্ঠার কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD