• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

যশোরে বিজিবি অভিযানে স্বর্ণ বারসহ পাচারকারী আটক

Muntu Rahman / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

আসছে দূর্গাপূজা। সারা দেশে পাচারকারী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বসে নেই আইন শৃঙ্গখলা রক্ষাকারী বাহিনীও।
যশোর শহরের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পাঁচটি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার গেন্ডারিয়া উপজেলার শ্যামপুর থানার সাইজদ্দিন রহমানের ছেলে। তার কাছ থেকে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার, একটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। সঙ্গত কারণে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD