• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

জনগন পিআর খায় না গায়ে দেন অনেকে জানে না ; প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় বরকত উল্যাহ বুলু

Montu Rahman / ৪৭৭ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, পিআর কি এটা খায় না গায়ে দেয় তা অনেকে জানেনা। পিআর পদ্ধতি মানে আপনি ভোট দিবেন নোয়াখালী, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তরবঙ্গের কোন নেতা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোকাবাজি।

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী চৌমুহনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু আরো বলেন,কিছু দল পিআর পদ্ধতিতে ভোট চায় কারণ তারা জনগনের কি হবে সেটা ভাবেনা। আপনি এলাকার যাকে ভোট দিবেন, তিনি এমপি নির্বাচিত হয়ে আপনার সুখে দু:খে থাকবে, আপনিও বিপদে আপদে তার সহযোগীতা পাবেন।সুতরাং জনগণ পিআর নয়, প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
এ সময় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ,পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলমসহ অনেকে।পরে চৌরাস্তা থেকে চৌমুহনী পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য র‍্যালি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD