• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

মহিপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা ও বিভিন্ন অনিয়মে জরিমানা

Montu Rahman / ৩৯৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া(পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর থানা শহরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া।

অভিযানকালে স্থানীয় খাবার হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি, মুদি দোকান, সার-বীজের দোকান, ফল ও সবজির বাজারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মান, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মূল্য তালিকা যাচাই করা হয়।

এসময় রয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোনালী মেডিকেল হল, মোহসিন স্টোর, ইলিয়াস স্টোর, নাসির স্টোর ও বায়োজিদ কসমেটিক্স সহ এ ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি ব্যবসায়ীদের খাদ্য ও পণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারে সে নির্দেশনা বিক্রেতাদের প্রদান করেন।

সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া জানান,পটুয়াখালী জেলায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অংশ হিসেবে মহিপুর মৎস্যবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। ভোক্তারা প্রতারিত হলে লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর যারা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD