• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুটি বৃহৎ অবৈধ গ্যাস ব্যবহার করায় চুনাপাথর কারখানা ঘুরিয়ে দিল তিতাসগ্যাস কর্তৃপক্ষ

Muntu Rahman / ৩৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পৃথক ভাবে গড়ে উঠা অবৈধ চুনাপাথর কারখানায় অনুমোদনহীন ভাবে গ্যাস ব্যবহার করায় ঘুড়িয়ে দিল তিতাসগ্যাস কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ও ভবের চর ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক দুটি অবৈধভাবে সংযোগ নিয়ে পাথর গলিয়ে চুনা তৈরি করে আসছে দীর্ঘদিন যাবত। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর /২৫) জোবিঅ- মেঘনাঘাট জোনাল অফিসের কর্মকর্তা ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহার প্রতিনিধিত্বে সকাল থেকে সদ্ধ্যা পর্যন্ত অবৈধভাবে গড়ে উঠা চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় অভিযান পরিচালনা করেন। তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড পিএলসি জোবিঅ- মেঘনাঘাট শাখার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় সর্ব বৃহত্তর চুনাপাথর কারখানা ৯ টি বড় ভাটি (চুল্লি) ভ্যাকুর সাহায্যে ঘুড়িয়ে দেয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাউশিয়া এলাকায় মানাব পার্কের বিপরীত পাশে অবৈধ চুনাপাথর কারখানায় প্রতি মাসে কোটি টাকার গ্যাস অপচয় হয় বলে জানিয়েছেন উপস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা। মানব পার্কের বিপরীত পাশে অবৈধ চুনাপাথর কারখানাটি ইতি পূর্বে কয়েক বার ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন করন করা হয়েছে ও জমির মালিকসহ কারখানার মালিকদের নামে গজারিয়া থানায় লিখিত অভিযোগ ও এজাহার করা হয়েছে কিন্তু পুলিশ কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ রয়েছে। দ্বিতীয় বৃহত্তর চুনাপাথর কারখানাটি ভবের চর ইউনিয়ন পরিষদের আনারপুরা এলাকায় বসুন্ধরা কোম্পানির বিপরীত পাশে অবস্থিত। বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় উপস্থিত ছিলেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এতে সাহায্য করে জেলা পুলিশ ও গজারিয়া থানা পুলিশ। মহাসড়কের উভয় পাশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও ভ্রাম্যমাণ আদালত অবশ্য কাউকে আটক ও জরিমানা করতে সক্ষম হয়নি বলে জানা যায়। তিতাসগ্যাস কর্তৃপক্ষ ও চুনাপাথর কারখানার মালিকদের মধ্যে ইঁদুর বিড়ালের সম্পর্কে পরিনত হয়েছে বলে মনে করেন স্থানীয় লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD