• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

বেলকুচি উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত।

Montu Rahman / ৬০৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ( সোমবার ১ সেপ্টেম্বর) বাদ এশা উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া আহমেদ। পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম ভুইঁয়ার সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহমুদুল হাসান (শুভ)।এসময় বক্তারা বলেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আলোচনা সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক অন্তর, বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD