• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ ভেড়ামারায় মিডল্যান্ড ব্যাংকের আয়োজনে তরুন উদ্যোক্তা অনুসন্ধান চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক কর্মশালা ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেস ট্রেন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উখিয়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত,

নারায়ণগঞ্জ বন্দর থানাধীন মহাসড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৬ (ছয়) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

Montu Rahman / ৩২১ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইনত শৃঙ্খলা অবনতি ঘটিয় ডাকাতির প্রস্তুতি কালে ৬ ডাকাতকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছে বন্দর থানার পুলিশ। সোমবার (২৫ আগস্ট /২৫) দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে ০১:৩০ ঘটিকার সময় মহাসড়কের নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি কালে আটক করে পুলিশ। ডাকাত রাতের আঁধারে মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু হতে মেঘনা সেতু পর্যন্ত সঙ্গবদ্ধ দল বিভিন্ন সময় পরিবহনে ও বিদেশি যাত্রী বাহী পরিবহনকে টার্গেট করে ডাকাতি করে। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুর মুরাদপুর দেওয়ানবাগ বন্দর স্টিল মিলস্ এর গেইট সংলগ্ন রাস্তার উপর থেকে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সংঘবদ্ধ ডাকাতদলকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র আটক করতে সক্ষম হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ কুড়াল, ছোরা, স্টিলের চাপাতি, লোহার ছেনদাসহ দলবদ্ধ হয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে গ্রেফতার করেন। উক্ত ডাকাত দল নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় এবং হাইওয়েতে ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য হলোঃ ১। খায়রুল বাদশা (৩২), পিতা-মৃত আঃ আওয়াল, মাতা-সেলিনা আক্তার, ২। মোঃ সোহেল (৩৫), পিতা-মৃত আঃ বাতেন, মাতা-ফিরোজা বেগম, ৩। মোঃ ইমন (২৪), পিতা-আঃ হক, মাতা-হাসনে আরা, ৪। মেহেদী হাসান (২৮), পিতা-মৃত আঃ আওয়াল, মাতা-সেলিনা আক্তার, ৫। মোঃ রবিন (৩২), পিতা-জাহের, মাতা- মোসাঃ তাসলিমা এবং ৬। মোঃ শাহ আলম (৩৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা-হাসেদা বেগম, সর্ব সাং-বঙ্গশাষণ, সর্ব থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে বিধি মোতাবেক নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD