• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

গাইবান্ধায় নারী সংবাদকর্মীর সাথে আইনজীবীর অশুভ আচরণের প্রতিবাদ সভা

Montu Rahman / ১৬৯ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোঃমিজানুর রহমান মিলন

সিনিয়র প্রতিনিধি গাইবান্ধা।
‎
‎গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনকালে নারী সংবাদকর্মীর সাথে জেলা বারের আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর ৩টায় গাইবান্ধা প্রেসক্লাব (কাচারি বাজার) মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
‎
‎সভায় প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি আ.স.ম. রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার প্রচারক প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন সহ সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আদালত প্রাঙ্গণে তথ্য সংগ্রহ করতে গেলে কোনো সংবাদকর্মীর সাথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ গ্রহণযোগ্য নয়। এটি কেবল নারী সাংবাদিকের মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করেছে।
‎
‎বক্তারা অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হুমকি, ভয়ভীতি, অশোভন আচরণ কিংবা হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় ধরনের বাধা সৃষ্টি করে ও হুমকি স্বরূপ।
‎
‎প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
‎
‎উল্লেখ্য, অশোভন আচরণের শিকার নারী সাংবাদিক রিতু প্রসাদ গাইবান্ধায় DBC টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD