• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

নীলফামারীর ডোমারে খাবার সংরক্ষণে মেয়াদোত্তীর্ণ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Montu Rahman / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান:
নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮-আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালিত হয় ডোমার পৌরসভার দত্ত সুইটস এবং ডোমার হাইওয়ে রেলগেইট সংলগ্ন গ্র্যান্ড থ্রি-স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।

অভিযান সূত্রে জানা গেছে, দত্ত সুইটসে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের প্রমাণ মেলে। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০-হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে,গ্র্যান্ড-থ্রি-স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন,আমরা অভিযোগের ভিত্তিতে দত্ত সুইটসে অভিযান চালাই। এখানে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে আরও কিছু অনিয়ম পাওয়া যায়। যেহেতু তারা ভুল স্বীকার করেছে, তাই সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। একইভাবে থ্রি স্টার হোটেলেও বাসি খাবার রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক
মো. শামসুল আলম,নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শিহাব উদ্দীন,কৃষি বিপণন অধিদপ্তরের উপজেলা ম্যানেজার এটিএম এরশাদ আলম,স্যানিটারি ইন্সপেক্টর মো.আল আমিন এবং ডোমার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD