• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

শাজাহানপুরে অতিরিক্ত দামে সার বিক্রি: ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা ও সার জব্দ

Montu Rahman / ১৯৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১২ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার আড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।

সরকারি নির্ধারিত মূল্যে এক বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা হলেও মেসার্স নুর কৃষি ভান্ডারের মালিক নুর হোসেন কৃষকদের কাছ থেকে প্রতি বস্তা ১,৭৫০ টাকা করে আদায় করছিলেন। প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ মেলায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করা হয় এবং অনিয়মিতভাবে বিক্রয়ের জন্য রাখা ১২ বস্তা সার জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, “কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন শাওন ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

এদিকে স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের দেওয়া ভর্তুকির সুবিধা যেন তারা ন্যায্যমূল্যে পান, সে ব্যাপারে নিয়মিত নজরদারি জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD