• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

মান্দায় ‘জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালিত

Muntu Rahman / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মোঃ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি::

নওগাঁ জেলার মান্দায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো ‘জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫’।
এ দিবস উপলক্ষে মঙ্গলবার ৫ আগষ্ট (৩৬জুলাই) সকালে শহিদ রাসেলের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মান্দা উপজেলা প্রশাসন। কর্মসূচিতে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকালেই শহিদ রাসেলের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। শহিদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, “শহিদ রাসেলসহ যারা এই আন্দোলনে আত্মত্যাগ করেছেন, তাঁদের মহান ত্যাগকে স্মরণ করে আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে দেশের কল্যাণে একযোগে কাজ করতে হবে।” অনুষ্ঠান শেষে স্থানীয় জনসাধারণ ও অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরে অন্যান্য বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থান’ আমাদের গণতান্ত্রিক চেতনাকে শক্তিশালী করেছে। শহিদদের রক্তের ঋণ শোধ করতে সৎ ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়তে হবে।’ আয়োজনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।দীর্ঘদিন পর এই দিবসটি নতুন করে স্মরণ করে এলাকাবাসীর মধ্যে ভিন্নরকম আবেগ ও প্রত্যয় দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD