• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস’।

Muntu Rahman / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল:

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস’।

 মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই গণঅভ্যূত্থানের শহীদ মো. রবিউল ইসলাম ও শহীদ মো. সালাউদ্দিন সুমনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল পৌরসভা প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এসএম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যূত্থানের শহীদ, আহত পরিবারের সদস্য ও সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠিত হয়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বক্তব্য দেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, মো. মনিরুল ইসলাম, অ্যাড. আতাউর রহমান বাচ্চু, জুলাই যোদ্ধা মো. টিপু সুলতান, প্রভাষক সামিরা খানম এবং শাফায়েত উল্লাহ।


অনুষ্ঠানের শেষাংশে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়াও, চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ভাষণ প্রচার করা হয় এবং নিহত ও আহতদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD